• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কারিগরি ত্রুটির পর রোম থেকে ঢাকায় ফিরলেন বিজি-৩০৬ ফ্লাইটের ২৫৯ যাত্রী হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও স্মারকলিপি প্রদান যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহন উল্টে আহত ৪ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিসের রোগমুক্তি কামনায় দোয়া সামসুল হক খান স্কুলে অভিভাবক প্রতিনিধি যারা নির্বাচিত হলেন সামসুল হক খান স্কুলে অভিভাবক প্রতিনিধি যারা নির্বাচিত হলেন মেটিকুলাস ডিজাইনে বিপন্ন মেঘনা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী জয়পাড়া পাইলট স্কুলে দোহার উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত উখিয়ায় রাজাপালং ইউনিয়ন ওলামা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত কোন্দলে জর্জরিত নোবিপ্রবি ছাত্রদল, এবার বহিষ্কার দুই নেতা

থানার কোয়ার্টার থেকে ওসির মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ২৩০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা দেড়টার দিকে থানা ভেতরের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপরিদর্শক (এসআই) শাহবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়জুর রহমানের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়। তিনি গত মাসে পোড়াদহ রেলওয়ে থানার যোগদান করেছিলেন।

এসআই শাহবুদ্দিন বলেন, ‘থানার ভেতরে কোয়ার্টারে থাকতেন ওসি স্যার। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দুপুরের খাবার দিতে গেলে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে দেখা যায়, তিনি বাথরুমে অচেতন অবস্থায় পড়ে আছেন।’

তিনি আরো বলেন, ‘ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন