• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সোয়াদ (৯) ও সিয়াম (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার উত্তর লক্ষণখোলা ২নং খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিহত সোয়াদ ও সিয়াম সর্ম্পকে মামা ভাগ্নে বলে জানা গেছে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সোয়াদ বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার দিনমজুর শাকিল মিয়ার ছেলে ও উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সিয়াম সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড শিমরাইল মুক্তি স্বরণি এলাকার সিএনজি অটোরিকশা চালক রাজু আহমেদের ছেলে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহত সিয়ামের বাবা রাজু আহমেদ বলেন, মঙ্গলবার স্বপরিবারে উত্তর লক্ষণখোলা শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার দুই ছেলে ও নাতি সোয়াদকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসলে যায়। এসময় ছোট ছেলেকে গোসল করিয়ে ঘাটের সিঁড়িতে বসিয়ে রাখার পর তিনি দেখতে পান নদীতে গোসলরত সোয়াদ ও সিয়াম পানিতে ডুবে গেছে। ঘটনার ১০ মিনিট পর তাদের পানি থেকে তোলা হয়। এরপর তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন