• সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেননগর বাজার ক্যালেন্ডারভুক্তি—আইনি ও নৈতিক প্রশ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা

ভোলায় ডাকাতির সময় নারীকে ধর্ষণ, শিশু হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে ডাকাতি করতে এসে এক নারীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এমনকি ওই নারীর তিন মাসের শিশুকে ডোবার পানিতে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার প্রথম প্রহরে রাত আড়াইটায় পাঙ্গাশিয়া গ্রামের এক অটোরিকশা চালকের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে ভোলা থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ, নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, ভোলার পাঙ্গাশিয়া গ্রামে বুধবার প্রথম প্রহরে রাত আড়াইটায় রিকশা চালকের ঘরের দরজা খুলে চার ডাকাত প্রবেশ করে। তাদের সকলের শরীর কালো পোশাক দিয়ে ঢাকা ছিল। ঘরে প্রবেশ করার বিষয়টি টের পান রিকশা চালকের স্ত্রী। একপর্যায়ে ডাকাতরা তার হাত-পা ও মুখ বেঁধে মেঝেতে ফেলে ধর্ষণ করে। এসময় ওই নারীর তিন মাসের ঘুমন্ত শিশু মারিয়া সজাগ হয়ে কান্নাকাটি শুরু করে। এদিকে ওই নারী আলমারির চাবি দিতে দেরি করায় ডাকাতরা শিশু মারিয়াকে ঘরের পেছনের ডোবায় ফেলে দেয়। এর মধ্যে ওই নারীরর স্বামী ও তার মা সজাগ হলে ডাকাতরা পালিয়ে যায়।

এসময় তারা ১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ হাজার ৩শ’ টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর স্বামী-শাশুড়ির সহায়তায় ওই নারী মুক্ত হয়ে ডোবা থেকে মেয়ের মরদেহ উদ্ধার করে। এমন নির্মম ঘটনায় সন্তান হারা মায়ের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের তৈরি হয়।

এই ঘটনার খবর পেয়ে সকালে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ মর্গে পাঠায়।

ওসি এনায়েত হোসেন জানান, দস্যুরা ওই বাড়িতে ওই নারীকে ধর্ষণ করেছে। তার মেডিকেল পরীক্ষায় প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে ধর্ষণ, হত্যা ও দস্যুতার একটি মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন