ঢাকা   ০৫:৪২:৩৪ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা দাউদকান্দিতে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক : স্পিকার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬ জন দ্বিতীয় দফায় আরও ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা এনসিপির অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা রোহিঙ্গা স্কুলে নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশকে এইচআরডব্লিউর আহ্বান ‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’: হাসনাত আবদুল্লাহ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুনকে খালাস

কারণ ছাড়া কল দিয়ে বিরক্ত করলে জরিমানা

Reporter Name
  • Update Time : Friday, July 9, 2021,
  • 295 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যুক্তিসঙ্গত কারণ ছাড়া বারবার কল দিয়ে বিরক্ত করলে তা অপরাধ বলে গণ্য হবে। এ ধরনের অপরাধ করলে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে শাস্তি দেবে সরকার।

এ লক্ষ্যে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১’ এর সংশ্লিষ্ট ধারাটি ‘মোবাইল কোর্ট আইন ২০০৯’-এর তফসিলে যুক্ত করা হয়েছে। গত ২৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মোবাইল কোর্ট আইন ২০০৯’ এর তফসিলে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১’-এর ধারা ৭০ (১) সংযোজিত হবে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭০ (১) ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তির নিকট এই রূপে বারবার টেলিফোন করেন যে, উহা উক্ত অন্য ব্যক্তির জন্য বিরক্তিকর হয় বা অসুবিধার সৃষ্টি করে, তাহা হইলে এইরূপে টেলিফোন করা একটি অপরাধ হইবে এবং উহার জন্য দোষী ব্যক্তি অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডে এবং উহা অনাদায়ে অনধিক ৬ মাস কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি