• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গজারিয়ায় সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি, ওসমান  গনি,গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলায় সেনাবাহিনী কর্তৃক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর দুর্যোগ মোকাবেলায় মুন্সীগঞ্জের জেলায় সেনাবাহিনীর কার্যক্রমে গজারিয়া উপজেলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আজ শুক্রবার সকাল ১১টায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর মাওয়া সেনানিবাসে অবস্থিত ৯৯ কম্পোজিট ব্রিগ্রেডের আয়োজনে এবং ১৯ বীর এর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার ০৯জুলাই গজারিয়ায় দুঃস্থ ও অসহায় ১০ জন
পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ত্রাণ বিতরণের কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আব্দুল্লাহ্ আল মাহিন। সেনাসদস্যের জন্য দৈনিক বরাদ্দকৃত রেশন হতে উক্ত খাদ্য সামগ্রী এর সংকুলান করা হচ্ছে।

এসময় গজারিয়ায় বিভিন্ন অঞ্চলের ১০ জন পরিবারের সদস্যদের মাঝে চাল ৮ কেজি, আটা ৪ কেজি, তাল ১ কেজি,তেল আধা লিটার, চিনি আধা কেজি,সেমাই ১ প্যাকেট আলু ২ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন