• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে শ্রীঘরে সাবেক প্রেমিক

নিজস্ব সংবাদ দাতা / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকার বিয়ে ভাঙতে যাওয়া আইয়ুব আলী (২৩) নামে এক যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় তার সঙ্গে থাকা অরেক সহযোগী মানিক হোসেনকেও আটক করা হয়।

শুক্রবার (৯ জুলাই) তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আইয়ুব আলী ও মানিক হোসেনের বাড়ি ঠাকুরগাঁও জেলার উত্তর বঠিনা গ্রামে। তারা একই এলাকার খাদেমুল ইসলাম ও হুমায়ুন কবিরের ছেলে।

জানা যায়, বোদা উপজেলার ঝলশালসিড়ি এলাকার কালিয়াগঞ্জ গ্রামের ফজলার মাস্টারের ছেলে সোহানের সঙ্গে বিয়ের কথা হয় পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও জেলার উত্তর বঠিনা গ্রামের মেয়ে নাজমুনের। বিয়ের দিন শুক্রবার (৯ জুলাই) মেয়ের বাড়ি গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিলো। কিন্তু এ কথা শোনার পরে মেয়ের সাবেক প্রেমিক আইয়ুব আলী তার দলবল নিয়ে ছেলের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) বিয়ে ভাঙার চেষ্টা করে।

এসময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায়। সে সময় প্রেমিক ও তার এক সহযোগীকে আটক করেন এলাকাবাসী। তাৎক্ষণিক স্থানীয় জনতা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, এ ব্যাপারে মেয়ের পক্ষ বা অন্য কোনো পক্ষ থেকে মামলা হয়নি। সে কারণে চলমান নিয়ম অনুয়ায়ী তাদের আটক করে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন