• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

বিধিনিষেধ অমান্য করে কুলখানির আয়োজন, মালিককে অর্থদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কঠোর লকডাউনে মানিকগঞ্জে লোক সমাগম করে কুলখানির আয়োজন করায় বাড়ির মালিককে অর্থদণ্ড ও খাবার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে সদর উপজেলার বাগজান এলাকার লিটন মিয়ার বাড়িতে সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা শিরিন এ অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা শিরিন বলেন, বাগজান গ্রামে দাদার কুলখানি অনুষ্ঠানের আয়োজন করেছেন লিটন মিয়া এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে গিয়ে এর সত্যতা নিশ্চিত হই। পরে সরকারি বিধিনিষেধ অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং লোক সমাগমের মাধ্যমে জীবন বিপন্নকারী করোনা রোগের সংক্রমণ বিস্তারের ঝুঁকি বাড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড বিধির ১৮৬০ এবং ২৬৯ ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

পাশাপাশি দুই শতাধিক লোকের জন্য আয়োজিত সব খাবার জব্দ করে সরকারি শিশু পরিবার ও দুটি বেসরকারি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন