ঢাকা   ০৫:০৬:৩৪ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী মডেল মসজিদ পরিচালনায় ইফার মউশিক প্রকল্পের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি অভিবাসীবাহী নৌকায় ১৪ জনের মৃত্যু ভূমি অফিসে অনিয়ম করলে পরকালেও জবাবদিহি করতে হবে: ভূমিমন্ত্রী ১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রকল্পে সমন্বয়হীনতা দূর করার আহ্বান অর্থমন্ত্রীর ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী বিদেশে পাচার অর্থ ফেরাতে উদ্যোগ: রাষ্ট্রপতি

করোনা সংক্রমণ ঠেকাতে থাইল্যান্ডে কারফিউ জারি

Reporter Name
  • Update Time : Saturday, July 10, 2021,
  • 365 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১০ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অন্যান্য বিধিনিষেধের পাশাপাশি রাত্রিকালীন কারফিউ জারি করেছে থাইল্যান্ড সরকার। রাজধানী ব্যাংককসহ ৯টি প্রদেশে ৭ ঘণ্টার এ কারফিউ জারি করা হয়।

শুক্রবার (৯ জুলাই) দেশটির করোনাভাইরাস টাস্কফোর্সের দীর্ঘ বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। সোমবার থেকে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

করোনা টাস্কফোর্সের সহকারী মুখপাত্র আপিশামাই শ্রীরঙ্গসন বলেন, সর্বাধিক বিধিনিষেধ আরোপ এলাকায় বসবাসকারী লোকদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী, তবে এটি রোগ নিয়ন্ত্রণে সহায়ক হবে, এতে থাইল্যান্ড জয়ী হবে।

ঘোষণায় বলা হয়, সুপারমার্কেট, রেস্তোরাঁ, ব্যাংক, ফার্মেসি এবং ইলেকট্রনিকস দোকান খোলা থাকবে, অন্যান্য দোকান অবশ্যই বন্ধ রাখতে হবে। বাসিন্দাদের ৫ জনের বেশি একত্রে জড়ো হতে নিষেধ করা হয়েছে, অন্যদিকে গণপরিবহন প্রতিদিন রাত ৯টা থেকে বন্ধ থাকবে।

সারা বিশ্ব যখন করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল তখন থাইল্যান্ডের করোনা পরিস্থিতি ছিল অনেকটা নিয়ন্ত্রণে। রোগীর সংখ্যা খুবই কম ছিল। এমন কি কয়েক মাস ছিল না কোনো করোনা রোগী।

কিন্তু গত এপ্রিলে করোনার তৃতীয় ঢেউয়ে থাইল্যান্ডে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়তে থাকে। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৩২ জন ও মারা গেছে ২ হাজার ৬২৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি