• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশি মাছ চাষে এগিয়ে আসতে হবে: রেলমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

১০ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘কার্প জাতীয় মাছ ছাড়াও দেশি জাতের মাছ যাতে হারিয়ে না যায় সেজন্য বেশি করে দেশি মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।’

শনিবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার কুয়ারিমেইল পুকুরে হালদা থেকে সংগ্রহ করা কার্প জাতীয় মাছের রেনু পোনা অবমুক্তকালে রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এ কথা বলেন।

তিনি বলেন, গুনগত ও অধিক উৎপাদনশীল জাতের মাছ চাষ করে পুষ্টির চাহিদা পূরণ ও বেকারত্ব দূরসহ আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।

এ সময় হালদা থেকে সংগ্রহ করা ৩৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা মৎস্য কর্মকর্তা শাহ নেওয়াজ সিরাজি, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ- সভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন