• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

কক্সবাজারে ব্রাজিল ভক্তের বিষপান

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

১১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রিয় দল ব্রাজিলের হার সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে দলের এক ভক্ত। রোববার (১১ জুলাই) সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ব্রাজিল এক গোলে হারের পর কক্সবাজারের রামুতে এ আত্মহনন চেষ্টার ঘটনা ঘটে।

বিষপানকারী মো. কামাল (২০) উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক। রোববার সকালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে বিষপান করেন। পরে লোকজন তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এফাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিষপান করা কামাল নামে এক যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে শুনেছি তিনি ব্রাজিলের সমর্থক এবং ব্রাজিল হেরে যাওয়ায় বিষপান করেছে।

বিষয়টি এলাকায় হাস্যরসের সৃষ্টি করেছে। অনেকে একে কোন দলকে সমর্থনের নামে পাগলামি বলে মন্তব্য করেন। তাদের মতে, ব্রাজিল-আর্জেন্টিনার জন্য মরলে তাদের লাভ ক্ষতি কি? তবে, ক্ষতিটা যে মরে তার পরিবারেরই। খেলায় দল সমর্থন করা ভালো তবে এসব পাগলামি করা ভালো নয়, এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা জরুরি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন