• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং

মেঘনায় ওয়ারেন্ট ভূক্ত আসামি ঢাকা থেকে  গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

১৪ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনায় ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ ইকবাল আলমগীরকে  ঢাকা থেকে গ্রেপ্তার করে মেঘনা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার বারহাজারী গ্রামের বাবুল মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেন মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ।  এসআই আহমেদ মোর্শেদ, এএসআই মোঃ হারুন মিয়া সংগীয় ফোর্সসহ গত রাত  ২.০০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার শাহজাহানপুর থানা পুলিশের সহায়তায় ঝিলপাড় মসজিদ এলাকা হইতে তাকে গ্রেপ্তার করে। ওসি আবদুল মজিদ জানান তার বিরুদ্ধে চাঞ্চল্যকর কাশিপুর বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি ও ঢাকা সহ বিভিন্ন এলাকায়  ৩ টি ডাকাতি মামলা ও ১টি অস্ত্র মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কোর্টে প্রেরণ করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন