• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

মাটিরাঙ্গায় চোলাই মদসহ তিন যুবক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

১৬ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

খাগড়াছড়ি প্রতিনিধি:

মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৌদ্ধমন্দির পাড়ায় কাচিং মারমার বাড়ি থেকে চোলাই মদ ও এসব তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড, বৌদ্ধমন্দির পাড়ায় এলাকায় গোপন সংবাদের ভিওিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোনের ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ’র নেতৃত্বে একটি বি টাইপ পেট্রোল অভিযান চালিয়ে কাচিং মারমার বাড়ি থেকে ১৮ লিটার দেশি চোলাই মদ ও চোলাই মদ তৈরি করার বিপুল পরিমাণ সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে

আটক ব্যক্তিরা হলেন- কাচিং মারমা (৩০), চাতী মারমা (২৭), অংচা মারমা (৩০)। পরে আটকদের মাটিরাঙ্গা থানা পুলিশে সোপর্দ করে সেনাবাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন