• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে হোসেন্দী মানব কল্যাণ ফাউন্ডেশন’

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

২০ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা হোসেন্দী মানব কল্যান ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষদের কল্যাণে ঈদ উপহার সামগ্রী ও নগদ আর্থ বিতরণ করেছে হোসেন্দী মানব কল্যাণ ফাউন্ডেশনের স্বে”ছাসেবীরা। স্বেচ্ছাসেবী এ সংগঠনটির উদ্যোগে প্রতিবন্ধী, বিধবা, ভিক্ষুক,রিকশাচালক, দিনমজুর, গৃহকর্মীসহ, প্রায় শতাধিক অসহায় পরিবারকে এ ঈদ উপহার দেওয়া হয়।

সোমবার (১৯ জুলাই) বিকাল ৫ ঘটিকায় হোসেন্দীর নতুনচর এলাকায় এ ঈদ উপহার সামগ্রী ও নগদ আর্থ বিতরণ করা হয়। জানা গেছে, চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে এ স্লোগানকে সামনে রেখে হোসেন্দী মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে। সমাজের মানুষদের বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এ সংগঠনটি। এছাড়া এ সংগঠনটি রক্তদান কর্মসূচি,পরিস্কার পরিচ্ছন্নতা, বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডগুলো করে থাকে।

এ প্রসঙ্গে হোসেন্দী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মহিউদ্দীন জানান আমরা আসহায় মানুষদেরকে নিয়ে কাজ করি। মানুষের দুঃখ কষ্টের সময় আমরা তাদেও পাশে থাকার চেষ্টা করি আমাদেও সাধ্য মতো, আমাদের উদেশ্য মানুষ এর মুখে হাঁসি ফুটানো।

এ প্রসঙ্গে হোসেন্দী মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ – সভাপতি আরিফ হােসেন জানান, আমাদের সমাজে অনেক দুস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা কষ্ট করে। সুবিধাবঞ্চিত সেই সকল মানুষদের মুখে হাঁসি ফুটানোই এই কাজের উদেশ্য।

ঈদ উপহার প্যাকেটে চিনি, সেমাই, পোলার চাল, মশলা ও দুধ রয়েছে। ফাউনন্ডেশনের সদস্যদের আর্থিক সহায়তায় এসব সামগ্রী প্যাকেট করে বিতরণ উপযোগী করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপ্রতি মহিউদ্দীন, সহ- সভাপ্রতি আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ,রিফাত, রাকিব রিয়াদ, সিফাত, বেল্লাল, দীন ইসলাম, হাসান, ইমন মেল্লা, হ্দয় মেল্লা, রবিউল, জিয়া মেল্লা প্রমুখ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন