• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শীলখালী বিজিবি চেকপোস্টে প্রাইভেটকারে মিলল ১৬ হাজার ইয়াবা, চালক আটক মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা বিভ্রান্তিকর, দাবি পুলিশের গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন

হোমনায় লকডাউন কার্যকরে এএসপির নেতৃত্বে উপজেলা জুড়ে পুলিশের শো-ডাউন

নিজস্ব সংবাদ দাতা / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

২৫ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা, কুমিল্লা:
মহামারী করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার নির্দেশিত কঠোর লকডাউন কার্যকরে হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামানীক এর নেতৃত্বে হোমনা থানা পুলিশের আয়োজনে উপজেলা জুরে শো-ডাউন অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকাল ১০ টায় হোমনা থানা প্রাঙ্গন থেকে স্পিনা রানী প্রামাণিকের নেতৃত্বে মোটর সাইকেলের বহর নিয়ে শো-ডাউন শুরু হয়ে।
উপজেলা সদর চৌরাস্তা পর্যন্ত আসে। পরে চৌরাস্তা থেকে পঞ্চবটি, ঘাড়মোড়া, কাশিপুর, রঘুনাথপুর, দুলালপুর রামকৃষ্ণপুর সহ বিভিন্ন হাট-বাজার,পাড়া মহল্লায় এই করোনা প্রতিরোধের প্রচারনা মুলক শো-ডাউন করা হয়। এসময় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল বারী নয়ন, এসআই আশেকুল ইসলাম,সেকান্দর মোল্লা,শামীম সরকারসহ থানা পুলিশের সদস্যগণ শোডাউনে অংশ গ্রহন করেন ।

এসময় মাস্কহীন বাইরে আসা মানুষের মাঝে মাস্ক বিতরণ,জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসা,স্বাস্থ্যবিধি মেনে চলা,জরুরি প্রয়োজনে প্রশাসনকে ফোন দেয়া সহ সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চালানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন