• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শীলখালী বিজিবি চেকপোস্টে প্রাইভেটকারে মিলল ১৬ হাজার ইয়াবা, চালক আটক মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা বিভ্রান্তিকর, দাবি পুলিশের গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং

মাটিরাঙ্গা ১০ লাখ টাকার ভারতীয় ওষুধ ও প্রসাধনী জব্দ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

২ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

খাগড়াছড়ি প্রতিনিধি :
সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে মাটিরাঙ্গা সেনাবাহিনী। যার আনুমানিক বাজারমুল্য ১০ লাখ টাকা হবে বলে জানা গেছে। এসময় ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রী পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বীর মোহন ত্রিপুরা (৫৯) নামে একজনকে আটক করা হয়েছে।
রবিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলা ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় ওষুধ ও প্রসাধনী উদ্ধার করা হয়।
জানা গেছে, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে আনা ভারতীয় ওষুধ ও প্রসাধনী পাচারের প্রস্তুতি নেয়া হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ এর নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা
উপজেলা ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরারর বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসময় তার ঘর থেকে বস্তাভর্তি অবৈধ ভারতীয় ওষুধ ও প্রসাধনী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ওষুধ সামগ্রীসহ আটককৃত বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন