• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

৩আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল:

টাঙ্গাইলে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাতবছর বয়সী দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হচ্ছে, চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে আব্দুর রহমান (৭) ও জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)। আপন দুই ভাই রাসেল ও জাহিদের স্ত্রীরাও আপন দুই বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই চাচাতো ভাই আব্দুর রহমান ও তালহাজ এবং পাশের বাড়ির রবিউলের ছেলে রাফি (৬) মঙ্গলবার সাড়ে ১১টার দিকে খেলা করতে যায়। খেলার সময় সকলের অগোচরে রহমান ও তালহাজ পার্শবর্তী পুকুরে পড়ে যায়। তখন রাফি দৌঁড়ে এসে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজনসহ এলাকার আরও অনেকেই পুকুরে নেমে খোঁজাখুঁজি করে। পরে তাদের উদ্ধার করে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়া মণ্ডল দুই শিশুকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন