• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শীলখালী বিজিবি চেকপোস্টে প্রাইভেটকারে মিলল ১৬ হাজার ইয়াবা, চালক আটক মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা বিভ্রান্তিকর, দাবি পুলিশের গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হোমনায় মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

৬ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে বিভিন্ন হাট-বাজার সহ এলাকা থেকে এলাকায় দিনভর ঘুরে বেড়াচ্ছেন ইউএনও। এসময় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি অমাণ্য করে অহেতুক ঘোরাফেরা করায় ১২ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতেের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন’দে।

করোনা প্রতিরোধের ধারাবাহিক কার্ক্রমের মধ্যে গতকাল বৃহস্পতিবার দিনভর উপজেলার বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।

এসময় অভিযানে ৮ টি মামলায় ১২ জনকে মোট ২ হাজার ৪ শ’ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় তিনি জনসাধারণকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে বলেন, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় তিনি হোমনা উপজেলার সকল নাগরিককে উদ্যেশ করে বলেন আপনারা অপ্রয়োজনে ঘোরাঘুরি করবেন না,জরুরি প্রয়োজনে বাহিরের আসলে মাস্ক ব্যবহার করবেন,খাদ্য সংকট থাকলে ৩৩৩ নাম্বারে কল দিন আমরা খাদ্যসামগ্রী নিয়ে আপনার দরজায় হাজির হবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন