• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না

ফেনীতে যেভাবে গ্রেপ্তার হলেন ডিবির ওসি সহ ৬ পুলিশ সদস্য

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

১১ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,ফেনী সংবাদদাতা :

ফেনীতে ২০টি স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের ওসিসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম এবং তিন উপ-পরিদর্শক (এসআই), দুই সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবি মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১২টার দিকে জানান, গোপাল কান্তি নামে এক স্বর্ণ ব্যবসায়ী চট্রগাম থেকে ঢাকা যাওয়ার পথে রবিবার রাতে ফেনীর ফতেপুর ওভারপাসের সামনে থেকে ডিবি পুলিশের একটি দল তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে গেছেন বলে তিনি অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাকে ডিবি পুলিশের সামনে হাজির করে চিহ্নিত করতে বললে গোপাল কান্তি তাদের শনাক্ত করেন।

তিনি আরও জানান, পরে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে ও তাদের আটক করা হয়েছে। এই ঘটনায় ফেনী মডেল থানায় মঙ্গলবার রাতে ডাকাতির মামলা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন-ফেনীর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই মোঃ মোতাহার হোসেন (পিপিএম), এসআই মোঃ মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানা। বুধবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন