• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ পোশাকশ্রমিক দগ্ধ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

২৬ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় বহুতল ভবনের চারতলায় গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে তিন পোশাককর্মী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. পারভেজ (২৮), মো. মামুন (২৭) ও জীবন (২০)। এর মধ্যে পারভেজ ও মামুনের শরীরের ৯৯ শতাংশ এবং জীবনের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক এসএম আইউব হোসেন বলেন, দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।

দগ্ধদের সহকর্মী রিয়াজ বলেন, সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার আদনান টাওয়ারের সাততলা ভবনের চারতলায় মেসে ভাড়া থাকেন দগ্ধ তিন শ্রমিক। তারা ইপিজেডের এ অনন্ত অ্যাপারেলসে চাকরি করেন।

রিয়াজ আরও বলেন, বাসায় ঢোকার পর গ্যাসের গন্ধ পাই। এ সময় এক সহকর্মী বিদ্যুতের সুইস দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে তিন সহকর্মী দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে। এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে, কিন্তু ভবনের মালিকপক্ষের কোনও সহযোগিতা পাইনি আমরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন