• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

স্বামীর শরীরে গরম তেল ঢেলে ১০ দিন ঘরেই রাখেন স্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

২৮ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে স্বামীর শরীরে গরম তেল ঢেলে ১০ দিন কোনো চিকিৎসা ছাড়াই ঘরে ফেলে রাখেন স্ত্রী।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার মুক্তার আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ।

ভুক্তভোগী স্বামী আমিনুল ইসলাম (৩০) ফরিদপুর জেলার বালিয়াডাঙ্গী থানার রতনাই বাঘা গ্রামের মো. হাশেম আলীর ছেলে। তিনি সাভার ভরারী ডাড পোশাক কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন। অভিযুক্ত স্ত্রী একই জেলার পাংশা থানার হরিনাডাঙ্গী গ্রামের আকবর আলীর মেয়ে। তিনি হেমায়েতপুর এলাকার এজিআই পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করেন।

স্থানীয়রা জানায়, ১৯ নভেম্বর স্ত্রী তার স্বামীর গায়ে রান্নার গরম তেল ঢেলে দেয়। প্রায় ১০ দিন ঘরেই বিনা চিকিৎসায় পড়েছিল আমিনুল। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেয়। খবর পেয়ে আমিনুলকে উদ্ধার করে আশুলিয়ার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল (কেপিজি) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায় পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, এ ধরনের একটি ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন