• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি শিল্প-সাহিত্যচর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী বঞ্চিত – নিপীড়িত মফস্বল সাংবাদিকরা দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা “ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন”এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীকে শুভেচ্ছা হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি মেঘনায় মাদক নির্মূলে কঠোর বার্তা, জিরো টলারেন্সের ঘোষণা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

০২ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মোড় থেকে শান্তিনগর মোড় পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মশাল মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য সম্পাদক ডা. জাহেদুল কবির, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেবুব মাসুম শান্ত, ঢাকা দক্ষিণ যুবদলের রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পার্থদেব মণ্ডল, ওমর ফারুক কাওছার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন নাছির, মাসুদুর রহমান মাসুদ ও সদস্য রাজু আহমেদ, ঢাকা দক্ষিণ ছাত্রদলের আব্দুর রহিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন