• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

হোমনায় নব-নির্বাচিত মেম্বারের নিজ উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

১৪ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার,হোমনা কুমিল্লা:

কুমিল্লার হোমনায় নব-নির্বাচিত মেম্বারের নিজ উদ্যোগে গরিব অসহায় ও হতদরিদ্রদের মাঝে উন্নত মানের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন নব নির্বাচিত ওয়ার্ড মেম্বার মো. আল আমিন। গতকাল মঙ্গলবার বেলা ৩ টার দিকে হোমনা উপজেলার ৪নং চান্দেরচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শ্রীনগর, বাঁশগাড়ী, শহিদনগর ও রামনগর গ্রামে একশত পঞ্চাশ পিছ কম্বল নিয়ে দরিদ্র প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন মো.এলাহী মিয়া, মো. মুর্শিদ মিয়া, মো. জালাল উদ্দিন, মো. আমির হোসেন, মো.হাক্কু মিয়া, মো. সাইদুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় শীতবস্ত্র বিতরণকালে নব-নির্বাচিত ইউপি সদস্য মো. আল আমিন বলেন, আমি জীবনে অনেক কষ্ট করেছি তাই মানুষের কষ্ট আমি উপলব্দি করতে পারি। আমি জনগনের সেবক হতে চাই। আমি নির্বাচিত হওয়ার আগে থেকেই জনগনের সেবায় কাজ করছি,এখন দায়িত্ব আরো বেড়েছে আমার ওয়ার্ডের নাগরিক সেবার মান বাড়াতে আমি নিরলস ভাবে কাজ করে যাবো। এছাড়া তিনি সকলের সহযোগিতা চেয়ে বলেন আমার চাওয়া একটাই মানুষের ভালবাসা আর দোয়া পাশাপাশি আমি সকলের দুঃখে সুখে পাশে থেকে যেন আজীবন কাজ করে যেতে পারি। আমি এমন ভাবে কাজ করবো যেন আমার মৃত্যূর পরেও মানুষ আমার জন্য সু দোয়া করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন