• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

১৭ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ মু

ন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদ্বয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসের কর্মসুচী শুরু করা হয়। শহীদ মিনারে পুস্মমাল্য অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামানা করে দোয়া করা হয়েছে। পরে সকাল সাড়ে ৮ টায় গজারিয়া সরকারী পাইলট মডেল হাই স্কুল মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন গজারিয়া উপজেলা প্রশাসন। পুলিশ, আনসার, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন।

No description available.

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, গজারিয়া সহকারী কমিশন ভূমি সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান নেকী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফুকুল ইসলাম বীর প্রতীক মুক্তিযোদ্ধাগণ ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। বিকেলে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন