• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

সারাদেশে বিএনপির মানববন্ধন বৃহস্পতিবার

নিজস্ব সংবাদ দাতা / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

২৯ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘ভোটাধিকার হরণের’ তৃতীয় বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশব্যাপী মানবন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার (২৭ ডিসেম্বর) দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৯ ডিসেম্বর) ওই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। ে

বিএনপি মহাসচিব বলেন, আগামী ৩০ ডিসেম্বর ‘নিশিরাতে ভোটাধিকার হরণের’ তৃতীয় বার্ষিকী উপলক্ষে সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে এবং ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, সভায় সম্প্রতি ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে ৪৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজদের দ্রুত উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষেকে আহ্বান জানানো হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সভা মনে করে অনির্বাচিত সরকারের সব স্তরে যে জবাবদিহিহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে তারই ফলশ্রুতিতে এইভাবে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন