• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

নিজস্ব সংবাদ দাতা / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২

২ জানুয়ারী ২০২২, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা বর্ধিত মেগা ক্যাম্প-২০ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২ জানুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১টি স্বাস্থ্য সেন্টার ও ২০টি বসতবাড়ি পুড়ে গেছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নর অধিনায়ক এসপি নাইমুল হক জানান, ২০ নং ক্যাম্পের ডি ব্লক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কীভাবে ঘটল, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ কাজ করে যাচ্ছি আমরা।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডে বাড়িঘর ও হাসপাতাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস ও পরে কক্সবাজার স্টেশন থেকে ২টি ইউনিট যোগ দেয়।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপ-সচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন