• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

গজারিয়ায় নামাজরত নারীর উপর হামলা, আটক- ১

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

১৪ এপ্রিল ২০২২,বিন্দুবাংলা টিভি. কম,ওসমান গনী(গজারিয়া) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের চৌদ্দ কাউনিয়া গ্রামে রান্নাঘরের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে নামাজরত নারীর উপর হামলা গজারিয়া থানায় অভিযোগ আটক ১
বুধবার ৬.৩০ ঘটিকায় মোসাঃ জোসনা বেগম (৪৮) ইফতারের পড়ে মাগরিবের নামাজ পরা অবস্থায় মো.সজিব, মো.মাসুদ গং চাপাতি দিয়ে পিছন দিক থেকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। জোছনা বেগমের ডাক চিৎকারে তার স্বামী সহ এলাকাবাসি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

পড়ে ৫জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযুক্তরা হলেন ১। সজিব পিতা.নান্নুমিয়া,২। মো.মাসুদ পিতা.ফজলুল হক,৩।সানাউল্লাহ পিতা.সিদ্দিক, ৪।মোসা.কুলসুম স্বামী নান্নু, ৫। নান্নু পিতা হাসেম,
এ বিষয়ে মো.রইছ উদ্দিন ভারপ্রাপ্ত কর্মকর্তা গজারিয়া থানা জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ও সানাউল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন