• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

ঢাকা-কুমিল্লা রেললাইন বাস্তবায়ন পরিষদের ইফতার

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

১৭ এপ্রিল ২০২২,বিন্দুবাংলা টিভি. কম,নিজস্ব প্রতিবেদক :
‘রেললাইন সরাসরি, কুমিল্লা যাব তাড়াতাড়ি’ এই স্লোগানকে সামনে
রেখে গঠিত সংগঠন ‘ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন বাস্তবায়ন পরিষদ’
ঢাকাস্থ লিঁয়াজো কমিটির উদ্যোগে অলোচনা, ইফতার ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে উক্ত ইফতার
মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আবদুল হকের সভাপতিত্বে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মনিরুল হক
চৌধুরী, সেতু বিভাগের সাবেক সচিব বেলায়েত হোসেন, সাবেক
অতিরিক্ত সচিব এ বি এম শাহজাহান, সাবেক যুগ্ম-সচিব ধীরেন্দ্র চন্দ্র
দাস, জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সাবেক চেয়ারম্যান কে এম
আই খলীল, ইঞ্জিনিয়ার মহসীন উদ্দীন আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক
ওবায়েদুল হক ভঁূইয়া, সহ-সভাপতি এম. মোশাররফ হোসাইন, সাংগঠনিক
সম্পাদক শফিকুল ইসলাম দুলাল, প্রচার সম্পাদক লোকমান ভঁূইয়া রাজু,
যুগ্ম-প্রচার সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদিকা এডভোকেট ফরহাদ
মুকুল, সাংবাদিক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল ও আবদুস সামাদসহ আরও
অনেকে।
বক্তারা বলেন, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন বাস্তবায়ন এখন সময়ের দাবি,
যা অনেক আগেই করার প্রয়োজন ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় এটি এখন
গণদাবিতে পরিণত হয়েছে। উক্ত রেললাইন বাস্তবায়নে সরকারকে রাজি করানোর
লক্ষ্যে জনসম্পৃক্ততা বাড়াতে ও ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে
যাওয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন