• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

অর্থবিল পাস

নিজস্ব সংবাদ দাতা / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

৩০ জুন ২০২২, বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিবেদক।।

অর্থবিল-২০২২ পাস হয়েছে জাতীয় সংসদে। আয়কর, মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং আমদানি শুল্ক সংক্রান্ত বিদেশে পাচার করা অর্থ-সম্পদ ফেরত আনার ক্ষেত্রে প্রস্তাবিত সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তন সেবার ক্ষেত্রে ই-টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) যুক্ত করে রিটার্ন দাখিলের যে বাধ্যবাধকতা ছিল অর্থবিলে তাতেও ছাড় দেওয়া হয়েছে। কেবল ব্যক্তি-শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা সুযোগ দিয়ে অর্থবিল বিল-২০২২ পাস হয়।বুধবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটের ওপর সংশোধনী আনেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে এতে আপত্তি জানিয়ে জাতীয় পার্টি ও বিএনপি দলীয় কয়েকজন সংসদ সদস্য বক্তব্য রাখেন। বিএনপি, জাতীয় পার্টি, গণফোরাম ছাড়াও আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্য সংশোধনীর প্রস্তাব দেন।প্রস্তাবিত বাজেটে আনা সংশোধনীর মধ্যে রয়েছে-৭ শতাংশ কর দিয়ে শুধু পাচার করা নগদ টাকা দেশে আনা যাবে। যারা সরকারের দেওয়া এই সুযোগ নেবেন না, তাদেরকে জরিমানার বিধান রাখা হয়েছে। জরিমানার পরিমাণ হবে নির্ধারিত করের সমপরিমাণ। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে স্থাবর ও অস্থাবর সম্পদ আনার ক্ষেত্রে যে সুযোগ রাখা হয়েছিল তা বাতিল করা হয়েছে। একই সঙ্গে কম হারে করপোরেট কর সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সংশোধন আনা হয়েছে। স্থাবর ও অস্থাবর সম্পদ আনার ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে যে সুযোগ রাখা হয়েছিল তা বাতিল করা হয়েছে। একই সঙ্গে কম হারে করপোরেট কর সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সংশোধন আনা হয়েছে। যেসব কোম্পানি বছরে ৩৬ লাখ টাকার বেশি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে তারা কম হারে করপোরেট কর পরিশোধের সুবিধা পাবে। এর আগে সংসদ নেতাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২-২৩ প্রস্তাবিত অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্য রাখেন। বৃহস্পতিবার পাস হবে প্রস্তাবিত বাজেট, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন