• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

দাউদকান্দিতে তুলার গোডাউনে অগ্নিকান্ড  

নিজস্ব সংবাদ দাতা / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

১৫ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,

আনিছুর রহমান খান, দাউদকান্দি।।

কুমিল্লার দাউদকান্দিতে তুলার গোডাউনে  অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে  ৪০লাখ টাকার মালামাল  ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের শহীদনগর এলাকায় এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার শহীদনগর গ্রামের ঢাকা- চট্টগ্রাম  মহাসড়কের দক্ষিণ পাশে  শীত’ মৌসুমে লেপ- তোষক তৈরীর জন্য গোডাউনের  মালিক প্রায় ৪০লাখ টাকার তুলা  মজুদ করেন। পাশেই রয়েছে লেপ- তোষক তৈরীর কারখানা। দুপুরে হটাৎ করে তুলার গোডাউন  আগুনের কালো ধুয়া দেখতে পায়। পাশে কারখানার  শ্রমিকরা গোডাউন দরজা খুলে দেখে আগুনের লেলিহান শিখা। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মাসুদ আলম এবং জনগন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।  পরে দাউদকান্দি  ফায়ার সার্ভিসের  দুটি ইউনিট  দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  এ সময় গোডাউনে থাকা ৪০ লাখ টাকার তুলা পুড়ে ছাই হয়ে যায়। তুলার গোডাউনের মালিক আহমেদ আলী বলেন, সামনে শীত মৌসুমে লেপ-তোষক তৈরি করার জন্য ৪০ লাখ টাকার তুলা মজুদ করেছিলাম। আগুনে আমার সব শেষ হয়ে গেল।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাসেল আহমেদ বলেন, মনে হয় তুলার সাথে কোন  ধাহ্য পদার্থ ছিল তাই দ্রুত আগুন সারা গোডাউনে ছড়িয়ে পড়ে। আমার দুটি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পুর্ণ  নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউনে যা মালামাল ছিল তা পুড়ে ছাই হয়ে গেছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন