• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেড় কিলোমিটারেই থমকে আছে মেঘনার প্রধান প্রবেশপথ আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু ধামইরহাটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে অনিয়মের অভিযোগ উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী ত্রিশালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে প্রশংসিত বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহি উখিয়ায় টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক হলেন রবিউল আলম সরকার বাবু

নিজস্ব সংবাদ দাতা / ২৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

১৬ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

আনিছুর রহমান খান, দাউদকান্দি।

দাউদকান্দি উপজেলার সন্তান মোঃ রবিউল আলম সরকার বাবু কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-৩ এর ১ নং এলাকার পরিচালক নির্বাচিত হয়েছেন। দাউদকান্দি পৌরসভা, দাউদকান্দি উত্তর, মারুকা,গোয়ালমারী,পদুয়া, সুন্দরপুর,দৌলতপুর ও পাঁচগাছিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ১নং এলাকা। গত ৭ নভেম্বর সোমবার ও ৮ নভেম্বর মঙ্গলবার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-৩ এর সদর দপ্তরে অবস্থানরত নির্বাচন কমিশন সদস্যদের কাছ থেকে তিন জন প্রার্থী মোঃ রবিউল আলম সরকার (বাবু),কাজী মহিউদ্দিন আহমেদ ও মোঃ সিরাজুল ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করে। ১০ নভেম্বর বৃহস্পতিবার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-৩ এর ১নং এলাকার পরিচালক পদে তিনজন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেয়ায় মোঃ রবিউল আলম সরকার বাবু একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়ার পর ১৫ নভেম্বর বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে তালিকা প্রকাশিত হওয়ার পর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-৩ এর ১নং এলাকার পরিচালক পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
মোঃ রবিউল আলম সরকার (বাবু) ২০০৮ সালে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,২০১০ সালে ড.খন্দকার মোশাররফ হোসেন কলেজ থেকে এইচএসসি,২০১৪ সালে হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজ থেকে বিবিএস পাশ করেন।
মোঃ রবিউল আলম সরকার (বাবু) জানান,কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-৩ এর ১নং এলাকার পরিচালক পদে নির্বাচিত হওয়ায় পর থেকে আমার উপর অর্পিত দায়িত্ব যেনো সঠিক ভাবে পালন করতে পাড়ি সে জন্য দাউদকান্দি উপজেলা বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন