• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

দুদক বিশ্ব রেকর্ড করার মতো রাঘব বোয়াল ধরেছে

নিজস্ব সংবাদ দাতা / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

২১ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, ডেস্ক রিপোর্ট।।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কেবল চুনোপুঁটিই ধরে না, বিশ্ব রেকর্ড করার মতো রাঘব বোয়াল ধরেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার জহুরুল হক। সংস্থাটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকেলে দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বিভিন্ন দেশ থেকে দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করেছে উল্লেখ করে এই কমিশনার বলেন, ‘দুদক ২০২০ সালে ৮টি ও ২০২১ সালে ১৩টি মামলা দায়ের ও ২০২০ সালে ৪টা ও ২০২১ সালে একটা মামলার চার্জশিট দায়ের করেছে। যে সব মামলার চার্জশিট হয়েছে আমার বিশ্বাস সেগুলো মামলার ৮০ ভাগ রেজাল্ট আমাদের পক্ষে আসে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে কমিশনার জহুরুল বলেন, ‘আমরা করছি না তা না, আমরা এগোচ্ছি। সব খবর আপনাদের কাছে যায় না। অথবা সব খবর আপনারা প্রচার করেন না। আপনারা সব সময় বলেন, দুদক কেবল চুনোপুঁটি ধরে। কিন্তু কতগুলো রাঘব বোয়াল ধরেছে, আপনারা দেখছেন কখনো। যদি দেখেন, বিশ্ব রেকর্ড করার মত রাঘব বোয়াল ধরেছে।’

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘আইনি প্রক্রিয়ায় কারণে অর্থপাচারের তথ্য পেতে দেরি হয়। যেসব উন্নত দেশ ট্রান্সপারেন্সির কথা বলে তারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করে না। অর্থপাচারের তথ্য জানতে অন্য দেশগুলো তথ্য দেয় না। তথ্য যাতে না দেওয়া লাগে, সে রকম কোয়ারি করে। এ জন্য বিলম্ব হয়, মনে হয় দুদক কিছু করছে না


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন