• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

শান্তিপূর্ণ সমাবেশসহ মানবাধিকার সনদ মেনে চলতে জাতিসংঘের তাগিদ

নিজস্ব সংবাদ দাতা / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

৭ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, ডেস্ক রিপোর্ট।।

জাতিসংঘ শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠান এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার সনদের বিভিন্ন বিধান মেনে চলার অঙ্গীকার রক্ষায় বাংলাদেশকে তাগিদ দিয়েছে। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস আজ বুধবার এক বিবৃতিতে এ তাগিদ দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে বিবৃতিটি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় লুইস গোয়েনের বিবৃতিতে।
আগামী ১০ ডিসেম্বর বিরোধী বিএনপির ডাকা গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে সরকারের সঙ্গে দলটির টানাপোড়েন চলছে। এর প্রেক্ষাপটে আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের অভিযান শুরুর ঘণ্টাখানেকের মধ্যে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটের দিকে জাতিসংঘের তরফ থেকে এ বিবৃতি দেওয়া হয়।

সম্পাদনা -এম এইচ বিপ্লব


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন