• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: শেখ হাসিনা

নিজস্ব সংবাদ দাতা / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

৭ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, ডেস্ক রিপোর্ট।।

দ্বাদশ জাতীয় নির্বাচনে কক্সবাজারবাসীর কাছে নৌকা মার্কার জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনেও ২০২৩ এর পরেই ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’

আজ বুধবার কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

শেখ হাসিনা বলেন, ‘গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা আছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।’

কক্সবাজারবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘২০১৮ সালে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন। এই কক্সবাজারের উন্নয়ন করেছি। পরপর তিনবার ক্ষমতায় আসতে পেরেছি। ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার আছে বলেই এই দেশের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীলে দেশে মর্যাদা পেয়েছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আগামী নির্বাচনেও ২০২৩ ’র পরেই ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা কি নৌকায় ভোট দেবেন? আপনারা হাত তুলে আবার বলেন, দেবেন আপনারা?’ এ সময় উপস্থিত জনতা হাত নেড়ে শেখ হাসিনাকে সমর্থন জানান।

উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম আমি তাই।’

উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আবার আসিব ফিরে, এই কক্সবাজারের সমুদ্র সৈকতের তীরে।’

২০৪১ সালের মধ্যে জাতির পিতা স্বপ্নের উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘এই দেশে একটি মানুষও ভূমিহীন ও গৃহহারা থাকবে না। আপনাদের অনুরোধ করছি নিজেদের এলাকায় যদি কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকে, সেই পরিবারের ঠিকানা দেবেন। আমরা বিনা পয়সায় সকলকে ঘর তৈরি করে দিচ্ছি। জীবন-জীবিকার ব্যবস্থা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন, গৃহহীন, অভুক্ত, অশিক্ষিত থাকবে না। প্রত্যেকের জীবনমান উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন