• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায়   ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান, ৮ জনের পদত্যাগ 

নিজস্ব সংবাদ দাতা / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

১৩ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, মেঘনা প্রতিনিধি।। 

কুমিল্লা মেঘনা উপজেলা  ছাত্রদলের নবগঠিত কমিটিকে প্রত্যাখ্যান করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা এবং ২১ সদস্য আহবায়ক কমিটির মধ্যে ৮ জন পদত্যাগ করেছে । আজ  মঙ্গলবার  মেঘনা উপজেলা প্রেসক্লাবে এক  সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন নেতাকর্মীরা। কমিটি থেকে পদত্যাগ করেছেন যে আটজন। আশিকুল ইসলাম,  সাইফুল ইসলাম,  খাইরুল ইসলাম,  আলী আকবর,  মাহবুব হাসান (সজীব), মোঃ রনি, আল ইমরান,  ইয়াসিন ভূঁইয়া। এ সময় বক্তারা বলেন এই কমিটিতে ছাত্রলীগের কমিটিতে থাকা  অর্থ বিষয়ক সম্পাদক সজল মিয়ার ঠাই হলেও ঠাই হয়নি  ছাত্রদলের ত্যাগী কর্মীদের। গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের কমিটিতে নেওয়া হবে না বলে ত্যাগি অনেক নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে কিন্তু এই কমিটিতে বিবাহিত আছে এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক নিজেও বিবাহিত। কমিটিতে সিনিয়র জুনিয়র মানা হয়নি বাদ পড়েছে অনেক ত্যাগী কর্মী। এখন দলের ক্লান্তিলগ্নে এই কমিটি সম্পূর্ণভাবে অযোগ্য এবং এটা একটা পকেট কমিটি। টাকা বাণিজ্যের মাধ্যমে এই কমিটি দেওয়া হয়েছে। এদিকে ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য (ছাত্রলীগ কর্মী) সজল মিয়ার সাথে কথা বললে জানান আমি কোনদিনও ছাত্রলীগের কোন পোস্টে ছিলাম না এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, সাংগঠনিক নিয়ম মেনে কমিটি দেওয়া হয়েছে। । এ সময় উপস্থিত  ছিলেন সাবেক মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ম  সম্পাদক মোঃ মাজারুল ইসলাম। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম কানন, সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা। উল্লেখ্য গত ৭ ডিসেম্বর মেঘনা উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন