• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেঘনায় দূর্বৃত্তের হামলার শিকার যুবদল নেতা 

নিজস্ব সংবাদ দাতা / ২৩০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

৮ আগষ্ট ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,

মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় দূর্বৃত্তের হামলার শিকার হয়েছে মো: ডালিম সরকার (৪২)নামের   যুবদল নেতা। তিনি গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। গত সোমবার রাত ৮ টার দিকে উপজেলার সোনার চর এলাকার পুলিশের বাড়ি সংলগ্ন সড়কে এ হামলার শিকার হয়েছে।  মো: ডালিমের আত্মচিৎকার শুনে এলাকার লোকজন তাকে উদ্ধার করেছে।   আহত ডালিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায় ডালিম প্রতিদিনের মত উপজেলার মানিকার চর বাজার থেকে রাতে তার বাড়ি গোবিন্দ পুর ইউনিয়নের ব্রাহ্মণ চর এলাকায় যাওয়ার পথে সোনার চর এলাকার পুলিশের বাড়ির সামনে এলে  মটর সাইকেল রোধ পূর্বে থেকে উৎপেতে থাকা দূর্বৃত্তরা দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করে। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  মুহাম্মদ  দেলোয়ার হোসেন বলেন আমি এখনো শুনিনি কেউ যদি অভিযোগ করে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন