• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

মানিকারচর বাজারে জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত মার্কেট নির্মাণই দায়ী

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

১৭ আগষ্ট ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।।

 

কুমিল্লার মেঘনা উপজেলার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী বাজার মানিকার চর বাজার। সময়ের বিবর্তনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক,সহ সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের অফিস বাজারকে ঘিরে গড়ে উঠেছে। উপজেলার মধ্যবর্তী স্থান হওয়ার ফলে পুরো উপজেলার মানুষের যাতায়াত এই বাজারে। ২০ বছর পূর্বে মূল বাজার যেখানে ছিল তার চার পাশেই পাকা সড়ক ও মার্কেট নির্মাণ করা হয়েছে। অপরিকল্পিত ভাবে ফসলী জমি, খাল, ভরাট করে কাচা – পাকা মার্কেট নির্মাণ করার ফলে একটু বৃষ্টি হলেই হাটু সমান জলাবদ্ধতা সৃষ্টি হয়। অন্তহীন দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা ও বিক্রেতাকে। টেকসই চিন্তা করে ড্রেনেজ ব্যবস্থা নির্মান করা জরুরি এবং বহুতল ভবনের মার্কেট গুলো কে সুপরিকল্পিত অবস্থানে এনে একটি পরিকল্পিত বাজার তৈরি করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন দোকানী ও ক্রেতারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন