• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ নগরকান্দায় অবৈধ ড্রেজার জব্দ, বালু উত্তোলন বন্ধ

নোবেল পুরস্কারের পর্দা উঠবে আজ

নিজস্ব সংবাদ দাতা / ২৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

২ অক্টোবর ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,

 

ডেস্ক রিপোর্ট :

২০২৩ নোবেল পুরস্কারের পর্দা উঠবে আজ, ২ অক্টোবর। চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। নোবেল প্রাইজের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতত্ত্ববিদ সান্তে পাবো। বিলুপ্ত হয়ে যাওয়া মানুষের নিকটতম পূর্বপুরুষ হোমিনিন এবং মানব সম্প্রদায়ের বিবর্তনের জিনোম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য সান্তে পাবোকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

২০২১ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পান মার্কিন দুই বিজ্ঞানী— ডেভিড জুলিয়াস ও আরডেম পাটাপোশিয়ান। তাপমাত্রা, চাপ বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে মানুষের স্নায়ুতন্ত্র কীভাবে সাড়া দেয় তার উত্তর খুঁজে বের করায় এই বিজ্ঞানীরা নোবেল পান।

১৯০১ সালে প্রথমবারের মতো চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয়। ১৯০১ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত সময় মোট ১১৩ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোট ২২৫ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থবিদ্যা, বুধবার (৪ অক্টোবর) রসায়ন এবং বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্য শাখায় পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে। শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার (৬ অক্টোবর)।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন