• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ই-নামজারি চালুর পরও ঘুষ ছাড়া ফাইল নড়ে না: এমপি সুলতানা মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙালে কমবে মুনাফা, টিআইএন না থাকলে বাড়বে কর ২৯ দিনে দেশে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী মতপ্রকাশের স্বাধীনতায় সরকার উদার থাকবে: তথ্য উপদেষ্টা আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় স্বীকৃতি থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসাসেবা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী আন্তঃজেলা সিরিয়াল কিলার গ্রেপ্তার: আইজিপির পুরস্কার পেলেন নওগাঁর এসপি

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

নিজস্ব সংবাদ দাতা / ৩৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

৫ অক্টোবর ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, ডেস্ক রিপোর্ট।।

সব অপেক্ষার শেষে মাঠে গড়াচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। উদ্বোধনী ম্যাচের সূচিতে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের প্রথম ম্যাচ।

আসরের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন না থাকায় কিউইদের অধিনায়কের দায়িত্ব আজ টম ল্যাথামের কাছেই থাকছে।

আগেই জানা গিয়েছিল বিশ্বকাপের প্রথম ম্যাচে শঙ্কায় থাকছেন ইংল্যান্ডের বেন স্টোকস। শেষ পর্যন্ত একাদশে নেই তিনি। নিউজিল্যান্ড স্কোয়াডে টিম সাউদি, কেইন উইলিয়ামসনের না থাকা নিশ্চিত ছিল আগেই। তবে টসের সময় জানা গেল, লকি ফার্গুসনও হালকা চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করছেন।

 

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন