• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

২৮ হাজার ডলার ফেলে পালাল পাচারকারী

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:মেহেরপুর-ভারত সীমান্তে অভিযান চালিয়ে ২৮ হাজার ইউএস ডলার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

 

সোমবার (৯ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে ইউএস ডলার পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীন বুড়িপোতা বিওপি কমান্ডার সুবেদার তৌহিদুজ্জামানের নেতৃত্বে একটি দল গুচ্ছগ্রামে অভিযান চালায়। এ সময় গুচ্ছগ্রামের কৃষি জমিতে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলে বিজিবি টহল দলের সন্দেহ হয়। সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য টহল দল তার কাছে যেতেই তিনি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ২৮ হাজার ইউএস ডলার, একটি পুরাতন লোহার বটি এবং দুইটি পুরাতন কাচি উদ্ধার করেন।

 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, জব্দ ডলারগুলো বাংলাদেশি টাকায় আনুমানিক ৩০ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডলারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন