• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

যারা জয়বাংলা বলেনা তারা এদেশের নাগরিক হতে পারেনা – সেলিমা আহমাদ এমপি

নিজস্ব সংবাদ দাতা / ৩২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

মেঘনা প্রতিনিধি।।

 

কুমিল্লা – ২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন যারা জয়বাংলা বলেনা তারা এদেশের নাগরিক হতে পারেনা। কারন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত জয়বাংলা শ্লোগানই ছিলো মুক্তিকামী মানুষের হাতিয়ার। তিনি গতকাল শুক্রবার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সোনার চর বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা ছাত্রলীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মহসিন সোহাগের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন, হোমনা পৌরসভা চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিলন সরকার, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোবিন্দ পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাঈনুদ্দিন মুন্সি তপন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, মানিকার চর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার আব্দুল বাতেন সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। সেলিমা আহমাদ এমপি বলেন ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ করবে আমি বলতে চাই আমরা হোমনা-মেঘনা, তিতাস -দাউদকান্দিতে ট্রিপল মহাসমাবেশ করবো আমরা দেখিয়ে দিতে চাই আমাদের এলাকায় পাকিস্তানের দোসর ও দালালদের ঠাই নেই। তিনি বলেন ছাত্রলীগ দেশ ও দলের দুর্দিনে সবসময় পাশে ছিলেন আমি ছাত্রলীগকে ভালো বাসি। আমি রাজনীতি করি আমার সাথে আমার পরিবারের কেউ আসেনা কারন উনারা জানেন ছাত্রলীগ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সাথে আছে তাই কোন ভয় নেই। সেলিমা আহমাদ মেরী এমপি সোনার চর গ্রামের বাসিন্দাদের অশেষ ধন্যবাদ জানান যে আপনারা সবসময় এই কেন্দ্রে নৌকাকে পাশ করান। আগামীতেও পাশে থাকবেন ঐক্য থাকবেন, শক্তিশালী হয়ে থাকবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন