• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

মেঘনায় গনবিরোধী দালালচক্র নিরীহ নিরপরাধ মানুষকে সময়ের সদ্ব্যবহার করে হয়রানি করছে : শফিকুল আলম

নিজস্ব সংবাদ দাতা / ৫১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, কুমিল্লা -২ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো.শফিকুল আলম নিজের ফেসবুক ওয়ালে বর্তমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে মেঘনায় গনবিরোধী দালালচক্র নিরীহ নিরপরাধ মানুষকে সময়ের সদ্ব্যবহার করে হয়রানি করছে বলে মন্তব্য করেন। তিনি লিখেছেন-

 

অতীব জরুরী:

সকল মেঘনাবাসী’র সুদৃষ্টি আকর্ষণ করে
দেশের প্রচলিত আইন-কানুন মেনে যে কোন ব্যক্তি, সংগঠন ও রাজনৈতিক দল শান্তিপূর্ণ কর্মসূচি পালন এবং আন্দোলন সংগ্রাম করা তাদের নাগরিক অধিকার। কিন্তু আন্দোলনের নামে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা, নিরপরাধ জীবন্ত মানুষকে নিষ্ঠুরভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা, ধ্বংসলীলা চালিয়ে জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন এবং সর্বপরি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্বাভাবিক রাখা সরকারের পবিত্র সাংবিধানিক দায়িত্ব।

আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র সরকারের চলমান উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মহান প্রচেষ্টায় মেঘনাবাসী বিগত দিনগুলোর ন্যায় সহযোগিতা অব্যাহত রাখবেন।

আমি জানতে পেরেছি হাতেগোনা মুষ্টিমেয় গনবিরোধী স্হানীয় দালালচক্র নিরীহ নিরপরাধ মানুষকে সময়ের সদ্ব্যবহার করে নানাভাবে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে – দুঃখজনকভাবে, ইতোমধ্যেই কেউ কেউ এর নির্মম শিকার হয়েছেন, জেল- হাজত খাটছেন, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে সকল নিরপরাধ ব্যক্তি কিংবা পরিবার এহেন চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হয়েছেন অথবা হতে পারবেন মর্মে আংশকাবোধ করছেন- অনুগ্রহ করে অনতিবিলম্বে আমাকে এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়সহ দলের সিনিয়র নেতৃবৃন্দকে জানাবেন। আমরা সকলে সাধ্যমত সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

আমি দলের সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে দালালচক্রের এহেন অপতৎপরতা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাগনের সাথে বিষয়টি নিয়ে অচিরেই আলোচনা করবো মর্মে আপনাদের নিশ্চয়তা প্রদান করছি।

তবে বিনয়ের সাথে আবারো পুনরাবৃত্তি করবো, জনমনের ক্ষতি হয়, শান্তিবিঘ্নিত হয়, এমন কোন গণ- বিরোধী কর্মকাণ্ডে কোন ব্যাক্তি বা সংগঠন জড়িয়ে পড়লে- সে’ক্ষেএে আইন তার নিজস্ব গতিতে চলবে। এ’ক্ষেত্রে আমাদের তেমন কিছুই করনীয় থাকবেনা।

আসুন শত রাজনৈতিক বৈরী পরিবেশেও আমরা মেঘনাবাসী শান্তিপূর্ণ সহ- অবস্হানের (peaceful Co-existence) অনন্য মহত দৃষ্টান্ত স্হাপন করি।

এই মহত ভাবনা ও বিশ্বাসে আমি বরাবরের ন্যায় একটি ” মানবিক মেঘনা গড়তে ” আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আপনাদেরই একান্ত,

মোঃ শফিকুল আলম
সভাপতি
বাংলাদেশ আওয়ামী লীগ
মেঘনা উপজেলা শাখা, কুমিল্লা উওর,

উপজেলা চেয়ারম্যান (২০০৯-২০১৪), মেঘনা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন