• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায় বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ মেঘনায় এলপিজি বাজারে অস্বচ্ছতা রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি মেঘনার গোবিন্দপুর ইউনিয়ন ভেঙে দুইটি করা এখনই জরুরি কুমিল্লা নামেই বিভাগ চাইলেন খন্দকার মোশাররফ হোসেন

মেঘনায় বেগম রোকেয়া দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

 মেঘনা প্রতিনিধি।।
  কুমিল্লার মেঘনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার আয়োজনে সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কামরুন নাহার কলি, সফল জননী নারী হিসেবে সাঈদা  জামান,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মানিকারচর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার লিপি আক্তার, অর্থনৈতিকভাবে সাফল অর্জনকারী হোসনেয়ারা বেগম,নির্যাতনের শিকার হয়ে নতুন উদ্যমে জীবন পরিচালনাকারী রোকছানা আক্তারকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করেন উপজেলা প্রশাসন। এই সময় মেঘনা উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়ার রতন সিকদার, উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসনিম আক্তার, উপজেলা কৃষি অফিসার শাহে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার, মেঘনা থানার এস আই মিজানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন