• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দায়িত্বে নিষ্ঠা, সাফল্যে স্বীকৃতি: মেঘনা থানার এসআই ওবাইদুল হকের পুরস্কারের গল্প দাউদকান্দি-মেঘনায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করেছেন ড. খন্দকার মারুফ রাইপাড়ার জনপ্রিয় সাবেক মেম্বার ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি গ্যাসের ভোগান্তি কমার আশা, আংশিক সচল মহেশখালীর এলএনজি টার্মিনাল হাসিনাকে সুযোগ দিয়ে কী অর্জন করতে চায় ভারত? প্রশ্ন তুলল বিএনপি ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ট্রাইব্যুনালে কল রেকর্ড: সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ৩ কিশোর আদালতে

মেঘনায় বেগম রোকেয়া দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ৩১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

 মেঘনা প্রতিনিধি।।
  কুমিল্লার মেঘনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার আয়োজনে সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কামরুন নাহার কলি, সফল জননী নারী হিসেবে সাঈদা  জামান,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মানিকারচর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার লিপি আক্তার, অর্থনৈতিকভাবে সাফল অর্জনকারী হোসনেয়ারা বেগম,নির্যাতনের শিকার হয়ে নতুন উদ্যমে জীবন পরিচালনাকারী রোকছানা আক্তারকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করেন উপজেলা প্রশাসন। এই সময় মেঘনা উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়ার রতন সিকদার, উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসনিম আক্তার, উপজেলা কৃষি অফিসার শাহে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার, মেঘনা থানার এস আই মিজানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন