• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেঘনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লা মেঘনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতিকরণ ও কর্মপরিকল্পনা সভা ২০২৩ অনুষ্ঠিত হয়। গতকাল ১১ই ডিসেম্বর রোববার সকাল ১১ ঘটিকায় “ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সায়মা রহমান বলেন ভিটামিন এ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা কর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায, তাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে আপনাদের ৬-৫৯ মাস বয়সী শিশুকে নিকটস্থ টিকা দান কেন্দ্রে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ রইল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সায়মা রহমান। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ (MODC) ডাক্তার নাফিসা তাবাসসুম, আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাক্তার কামরুন নাহার কলি, মেডিকেল কনসালটেন্ট ডাক্তার হাবিব ইশতেখার আহমাদ, উপজেলা শিক্ষা অফিসার গাজী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন