• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মানবিক মেঘনা গড়তে ঈগল প্রতীকে ভোট দিতে সুধী সমাজের আহবান 

নিজস্ব সংবাদ দাতা / ২৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

মেঘনা প্রতিনিধি।।
মানবিক হোমনা -মেঘনা  গড়তে ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি  আহবান জানিয়েছেন মেঘনার সুধী সমাজ। গতকাল শুক্রবার উপজেলার হাইওয়ে প্লাজার হল রুমে এক সুধী সমাবেশে  এ বক্তব্য রাখেন। কলামিস্ট, আইনজীবী জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -২ আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.শফিকুল আলম। জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল গ্রুপ সিইও মুহাম্মদ নুরুজ্জামান।
বক্তারা সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সে বিষয়ে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন। প্রধান অতিথির বক্তব্যে ঈগল প্রতীকের প্রার্থী শফিকুল আলম সকল সুধী জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্ব স্ব অবস্থান থেকে নির্বাচনে কাজ করার আহবান জানান। সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল গাফফার, মোশাররফ হোসেন,আ,স, ম শিবলী রেজা ,   স্কোয়ার্ডন লিডার গোলাম কিবরিয়া আব্বাসী,সাংবাদিক সাঈদ আহমেদ খান, স্বেচ্ছাসেবী নাসরিন সুলতানা, ছাত্র সমাজসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন