• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

রোহিঙ্গা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের সত্যতা পেয়েছে দুদক

নিজস্ব সংবাদ দাতা / ৩০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

 

বিপ্লব সিকদার :

স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জাতীয় পরিচয়পত্র করিয়ে নেওয়ার মাধ্যমে ভোটার তালিকায় রোহিঙ্গা নাগরিকদের অন্তর্ভুক্তিকরণের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১৫ জানুয়ারি) কক্সবাজার জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয় থেকে একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পেয়েছে। দুদক প্রধান কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জাতীয় পরিচয়পত্র করিয়ে নেওয়ার মাধ্যমে ভোটার তালিকায় রোহিঙ্গা নাগরিকদের অন্তর্ভুক্তিকরণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে। টিম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় জনসাধারণের সাথে অভিযোগের বিষয়ে আলোচনা করে। স্থানীয় জনসাধারণের সাথে আলোচনায় প্রাপ্ত তথ্য মতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাচন অফিস, কক্সবাজার সদর থেকে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত রিপোর্ট দাখিল করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন