• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

রাজউকের অনুমোদনহীন ও নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের সত্যতা মিলেছে

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

 

বিপ্লব সিকদার :

রাজউকের উত্তরা জোনের আওতাধীন ১১ নম্বর সেক্টরে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন( দুদক)। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের( দুদক) প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায় রাজউকের উত্তরা জোনের আওতাধীন ১১ নম্বর সেক্টরে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে আজ ২৩-০১-২০২৪ খ্রি. তারিখে দুদক, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এনফোর্সমেন্ট টিম রাজউকের উত্তরা জোনের কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ভবনের নকশার কপি সংগ্রহ করে। পরবর্তীতে টিম রাজউকের একজন কর্মচারীর উপস্থিতিতে উত্তরা জোনের ২টি বাড়ি পরিদর্শন করে। টিম জানতে পারে, অভিযোগে বর্ণিত একটি বাড়ি বেশ পুরনো হওয়ায় রাজউক কর্তৃক নকশা প্রদান করা সম্ভব হয়নি। অপর বাড়িটি নির্মাণে অনিয়ম পাওয়ায় রাজউক কর্তৃপক্ষ নোটিশ প্রদান করে কাজ বন্ধ রেখেছে। রাজউকের উত্তরা জোনের অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শক ও কানুনগোর বক্তব্য গ্রহণ ও রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। রেকর্ডপত্র যাচাইপূর্বক টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন