• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ নগরকান্দায় অবৈধ ড্রেজার জব্দ, বালু উত্তোলন বন্ধ

পাকিস্তানে নির্বাচন কমিশন কার্যালয়ে বোমা হামলা

নিজস্ব সংবাদ দাতা / ৩৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক :

নির্বাচনের মাত্র ৫ দিন আগে পাকিস্তানে নির্বাচন কমিশন কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের উপ-মহাপরিদর্শক সৈয়দ আসাদ রাজা বলেছেন, কিছু সন্ত্রাসী অফিসের পার্কিং এলাকায় বিস্ফোরক দ্রব্য সম্বলিত একটি প্লাস্টিকের ব্যাগ রেখেছিল। পরে গাড়ি পরিষ্কারের দায়িত্বে থাকা একজন কর্মী এটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের জানান।

পুলিশ বলছে, বোমাটির ওজন প্রায় ৪০০ গ্রাম এবং এটি একটি টাইম ডিভাইসের সাথে সংযুক্ত ছিল।

খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর পুরো এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। জনসাধারণকে অন্য পথে চলাচলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচন ঘিরে এরইমধ্যে উত্তাপ শুরু হয়েছে দেশটিতে। বিভিন্ন শহরে সহিংসতার ঘটনাও ঘটছে। জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

সহিংসতার মধ্যেই ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আয়োজনে অটল পাকিস্তানের তত্ত¡াবধায়ক সরকার ও নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশনের (ইসিপি) ডাকা উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর পরিকল্পনা মতো তারিখেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গোহর এজাজ। তিনি বলেন, ‘ইসিপি ও তত্ত্বাবধায়ক সরকার আগামী বৃহস্পতিবারই (৮ ফেব্রুয়ারি নির্বাচন করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন