• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেঘনা পাইলট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনায় মেঘনা পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মিলন সরকার। আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা মো: একমত মিয়া, বিদ্যালয় এর প্রধান শিক্ষক রুহুল আমিন ভূঁইয়া, ম্যানিজিং কমিটির সব সদস্য, অভিভাবক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
সাইফুল ইসলাম এর উপস্থাপনায় এ অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন