• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

উন্নত রাষ্ট্র বিনির্মাণে দুর্নীতি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা : দুদক কমিশনার

নিজস্ব সংবাদ দাতা / ২৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

বিপ্লব সিকদার :

উন্নত রাষ্ট্র বিনির্মানে দুর্নীতি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বললেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার (তদন্ত) জহুরুল হক।

আজ বুধবার( ১৪ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলানায়তনে গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন দুর্নীতি দমন কমিশনের গণশুনানি সম্পর্কিত নীতিমালার আলোকে জনগণের জন্য প্রদত্ত সরকারি, আধাসরকার, শায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিষেবা দক্ষ ও কার্যকর উপায়ে প্রাপ্তি নিশ্চিত হয় এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা ও মূল্যবোধের মান বজায় রাখা এবং কোন ব্যক্তি যাতে অনুপার্জিত আয় ভোগ করতে না পারে এ লক্ষ্যে দুর্নীতি দমন ও প্রতিরোধ বিষয়ক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে দুর্নীতি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গণশুনানির মাধ্যমে জনগণের হয়রানি ও দুর্নীতিমুক্ত সরকারি পরিষেবা প্রদান নিশ্চিত করা হবে। দুদক কমিশনার সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণকে সরকারি সেবা প্রদান করা আপনার রাষ্ট্রীয় দায়িত্ব। সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে সকলকে দায়িত্ব পালন করতে হবে। এ দায়িত্ব পালনে ন্যূনতম দুর্নীতি, হয়রানি কমিশন সহ্য করবে না। গণশুনানিতে জেলা প্রশাসকের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি), গোপালগঞ্জ সদর, সকল প্রকৌশলীদের দপ্তর, শিক্ষা বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, বিআরটিএ, পাসপোর্ট, সাব-রেজিস্টার, হাসপাতালসহ বিভিন্ন সরকারি অফিসের সেবা প্রাপ্তি নিয়ে সাধারণ মানুষ ৫৭টি অভিযোগ উপস্থাপন করেন তার মধ্যে ৪টি অভিযোগ সরাসরি দুদক কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়। দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) সকল অভিযোগই মনোযোগ সহকারে শোনেন এবং অধিকাংশ অভিযোগ সমাধান করার নির্দেশ প্রদান করেন। প্রতিটি অভিযোগ পরবর্তীতে কমিশন থেকে মনিটরিং করা হবে এবং অভিযোগকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন